1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন পাঠ‍্যবইয়ের মান তদারকিতে ছাপাখানায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন রিমন টুপটুপ রিসোর্টে আগুনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, উপাচার্যের শোক দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে জানায়নি সৌদি আরব, ব্যাখ্যা চেয়েছে ঢাকা আইসিসির কাছ থেকে ‘সুখবর’ পেলেন সাকিবরা মাস্কোর সতর্কবার্তা: বিশ্বজুড়ে ‘রুশ নাগরিকদের শিকার’ করছে যুক্তরাষ্ট্র ‘উদ্যোগ’ কর্মসূচিতে ৮ জেলায় সাড়ে ১৮ হাজার আবেদন প্রতিবন্ধীদের ‘সর্বোচ্চ সহযোগিতার’ আশ্বাস প্রধানমন্ত্রীর ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে সৌদির কাছে তথ্য চেয়েছে ঢাকা: শামা ওবায়েদ রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে আচমকা প্রধানমন্ত্রী

ফের ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল শুরু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১৭৫ বার দেখা হয়েছে

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে যাওয়া মৈত্রী এক্সপ্রেস দীর্ঘ ২৭ মাস পর ফের চালু হয়েছে।

রোববার সকাল ৮টা ১৫ মিনিটে ১৬৫ জন যাত্রী নিয়ে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে গেছে মৈত্রী এক্সপ্রেস। ট্রেনটিতে টিকিট বিক্রি হয়েছে ১৭০টি। এর মধ্যে বিদেশি (ভারত) যাত্রী ১৬ জন। ইন্দোনেশিয়ান ১ জন।

এদিন একইসাথে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু করেছে। এ সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, যুগ্ম মহাপরিচালক সালাউদ্দিন, ঢাকা বিভাগীয় রেলওয়ে কর্মকর্তা শফিকুর রহমান ও স্টেশন মাস্টার লিটন চন্দ্র উপস্থিত ছিলেন।

স্টেশন মাস্টার লিটন চন্দ্র বলেন, যথাসময়ে ট্রেন স্টেশন ছেড়ে গেছে। যাত্রীরা আগের মতোই নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পারবে।

এ প্রসঙ্গে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী জানান, ২৭ মাস বন্ধ থাকার পর ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস এবং একইদিন খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেন দু’টি চলাচল শুরু হলো

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026