1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এনসিটি পরিচালনায় বিদেশিরা: বিতর্ক-সমালোচনা নিয়ে কী বললেন মন্ত্রী? আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সাতক্ষীরায় বজ্রপাতে দুজনের মৃত্যু, আহত ৪

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৪৩৭ বার দেখা হয়েছে

সাতক্ষীরা সংবাদদাতা

 

সাতক্ষীরায় পৃথক স্থানে বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় চারজন আহত হয়েছেন। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সকাল ৮টার দিকে জেলার সদর উপজেলার খেজুরডাঙ্গী বিলে বজ্রপাতে ফারুক হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। নিহত ফারুক খেজুরডাঙ্গী গ্রামের আব্দুল জলিলের ছেলে।

আহতরা হলেন খেজুরডাঙ্গা গ্রামের ইরশাদ আলী (৩৫), মহিদুল গাজী (৪০), জাহাঙ্গীর হোসেন (৫০) ও ঢাকা সাভারের হুমায়ুন কবির (৪০)।

জানা গেছে, সকালে বিলে ইস্কেভেটর মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছিল। এসময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই ফারুক মারা যান। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরো চারজন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মমতাজ মজিদ জানান, ঘটনাস্থলেই ফারুক হোসেনের মৃত্যু হয়েছে। আহত অন্যান্যদের অবস্থা গুরুতর। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।

অন্যদিকে দেবহাটা উপজেলায় বজ্রপাতে আব্দুল লতিফ গাজী নামে এক ঘের মালিকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার নারিকেলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল লতিফ ওই এলাকার পিয়ার আলী গাজীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবীর।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026