1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এনসিটি পরিচালনায় বিদেশিরা: বিতর্ক-সমালোচনা নিয়ে কী বললেন মন্ত্রী? আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রাজবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের ৬ জন নিহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ জুন, ২০২২
  • ১৭৬ বার দেখা হয়েছে

রাজবাড়ী প্রতিনিধি

 

রাজবাড়ি-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার চাঁদপুর রেল গেইটে ট্রাক-প্রাইভেট কার ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। বুধবার সকাল সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে তিনজন নারী, দু’জন শিশু ও একজন পুরুষ রয়েছেন। সবাই একই পরিবারের সদস্য। আহতরা কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন।

প্রাইভেট কারের যাত্রী সঞ্জু সরকার বলেন, তারা প্রাইভেট কারে কুষ্টিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। কালুখালীর ওই এলাকায় তারা ইজিবাইকের পেছনে ছিলেন। বিপরীত দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক আসে। ইজিবাইক ট্রাক দেখে সাইড দেয়। কিন্তু ট্রাকটি ইজিবাইককে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক ভেঙে যায়। এ সময় তাদের গাড়ির চালক ডান দিকে বের হওয়ার চেষ্টা করেন। ট্রাকটি ডান দিকে চলে আসায় তাদের গাড়ির সামনের অংশ ট্রাকের নিচে ঢুকে যায়।

দুর্ঘটনায় নিহতের সত্যতা স্বীকার করেছেন কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান। তিনি বলেন, দুর্ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। হাসপাতালে নেয়ার পর পথে আরো তিনজন মারা যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। আহতদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026