1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এনসিটি পরিচালনায় বিদেশিরা: বিতর্ক-সমালোচনা নিয়ে কী বললেন মন্ত্রী? আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

টাঙ্গাইলে ২০ কিলোমিটার এলাকাজু‌ড়ে যানজট

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ১৫৮ বার দেখা হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়‌ক থেকে টাঙ্গাই‌লের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে থে‌মে থে‌মে যানবাহন চলাচল কর‌ছে। গভীর রাত থে‌কে ভোগা‌ন্তি পোহা‌তে হচ্ছে যাত্রী ও চালক‌দের।

মঙ্গলবার (০৭ জুন) দিবাগত রাত ৩টার দি‌কে ভুঞাপুর লিংক‌ রো‌ডে এবং সেতুর পূর্ব পা‌ড়ে দুর্ঘটনা ঘটনার কার‌ণে সড়কে প‌রিবহ‌নের চাপ বাড়ে। পাশাপাশি বৃ‌ষ্টির কারণে স্বাভা‌বিক গ‌তি‌তে প‌রিবহন চলাচল কর‌তে না পারায় ২০ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে থে‌মে থে‌মে যানবাহন চলাচল কর‌ছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান জানান, মধ্যরাতের দিকে মহাসড়কের ভূঞাপুর লিংক রোডে ছোট ট্রা‌কের সঙ্গে বড় ট্রা‌কের সংঘর্ষ হয়। অপর‌দি‌কে রা‌তেই বঙ্গবন্ধু সেতু পূর্ব পা‌ড়ে আ‌রেক‌টি দুর্ঘটনা ঘ‌টে। এছাড়া রাত থে‌কে ব্যাপক বৃ‌ষ্টির কার‌ণে যানবাহনগুলো স্বাভাবিকের তুলনায় ধীরগতিতে চলাচল করে‌ছে। এ‌তে মহাসড়‌কে পরিবহ‌নের চাপ বে‌ড়ে গি‌য়ে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। ত‌বে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমে যাবে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) শ‌ফিকুল ইসলাম জানান, রাতে মহাসড়কের ভূঞাপুর লিংক রোড দুর্ঘটনা এবং বৃষ্টির কারণে মহাসড়‌কে থে‌মে থে‌মে যানবাহন চলাচল কর‌ছে। ভোর থে‌কে বঙ্গবন্ধু সেতু পূর্ব পা‌ড়ে ধীরগ‌তি‌তে প‌রিবহন চলাচল কর‌ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026