1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করা যাবে না — স¦াস্থ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭
  • ২৯৬ বার দেখা হয়েছে

ঢাকা, ৫ ফাল্গুন (১৭ ফেব্রুয়ারি) :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশকে কখনোই সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করা যাবে না। যে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে সেই চেতনা চিরকাল অটুট থাকবে। যারা এই দেশকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে পিছিয়ে রাখতে চেয়েছিল তারা অতীতেও যেমন ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে। এই দেশের মানুষ ধর্মভীরু ও ধর্মানুরাগী, কিন্তু ধর্মের অপব্যবহারের মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হোক তা কোনভাবেই তারা মানতে পারে না।
তিনি আজ রাজধানীর বন ভবন মিলনায়তনে ‘বিশ্ব মানব কল্যাণে শ্রীমদভগবত গীতার আবির্ভাব’ শীর্ষক আলোচনা ও প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বিশ্বে গীতার আবির্ভাব উদ্যাপন উপলক্ষে গীতা রেনেসাঁস বাংলাদেশ এই অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনের সভাপতি জি সি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. আনিসুজ্জামান বক্তৃতা করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাত্তরে সব ধর্ম বর্ণের বাঙালিকে ঐক্যবদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। আজকের বাংলাদেশও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ধর্মমতের মানুষকে এক করে মধ্যম আয়ের রাষ্ট্রে উন্নীত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। কোন ষড়যন্ত্র এই অগ্রযাত্রাকে রুখতে পারবে না। তিনি বলেন, বিশ্বের সকল ধর্মই শান্তির বাণী প্রচার করে। ধর্মের প্রকৃত সত্য অনুধাবণ করে জীবনে প্রতিফলিত করলেই মানব জীবন সার্থক হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026