1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

১২৮ জনের করোনা শনাক্ত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ২৪১ বার দেখা হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১৩১ জন।

সোমবার (১৩ জুন) কোভিড-১৯ রোগ নিয়ে হালনাগাদ তথ্য জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদবিজ্ঞপ্তিতে এমন তথ্য দেয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১২৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৫৪ হাজার ২৪৩ জন।

গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫ হাজার ৩৩৭ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026