1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এনসিটি পরিচালনায় বিদেশিরা: বিতর্ক-সমালোচনা নিয়ে কী বললেন মন্ত্রী? আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

পিলারের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১৫৭ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পিলারের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ ৩ জন নিহত হয়েছেন।

রোববার ভোর ৫টার দিকে নবাবগঞ্জে বাগমারা এলাকায় প্যারাগন হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে যাওয়া নবাবগঞ্জ থানার এসআই আলমগীর হোসেন টেলিফোনে যুগান্তরকে জানান, পিলারের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই আবুল কাশেম (৫০) ও ফারাহানা ( ৮) নামে দুজন নিহত হন।

গুরুতর আহত অবস্থায় চালক মনির খান বিল্লালকে (৩৫) ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নবাবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম শেখ (পিপিএম) যুগান্তরকে বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা দোহারের রায়পাড়ার বাসিন্দা। তারা সম্ভবত বিমানবন্দর থেকে ফিরছিলেন। দুর্ঘটনার ধরন দেখে মনে হয়েছে, চালক তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গাড়িটি চালাচ্ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026