1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

জয় দিয়ে মাঠে ফিরলেন নেইমার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ জুন, ২০১৮
  • ২৭৯ বার দেখা হয়েছে

গত ৯৮ দিন একটা দারুণ দুশ্চিন্তার মধ্যে সময় কেটেছে ব্রাজিল সমর্থকদের। পায়ের ইনজুরিতে পড়ে শুধু ব্রাজিল নয়, গোটা বিশ্বকেই শঙ্কিত করে ফেলেছিলেন নেইমার জুনিয়র।

ইনজুরি কাটিয়ে আগেই অনুশীলনে ফিরেছেন। গতকাল প্রথমবারের মতো খেলায় ফিরলেন। আর মাঠে ফেরার ২৪ মিনিটের মধ্যে অসামান্য এক গোল করে বুঝিয়ে দিলেন তাকে নিয়ে শঙ্কার আর কোনো কারণ নেই। বরং এখন নেইমারকে নিয়ে উত্সবের প্রস্তুতি চলতে পারে।

নেইমার ও রবার্তো ফিরমিনোর গোলে ক্রোয়েশিয়ার বিপক্ষে গতকাল লিভারপুলে ২-০ গোলের জয় পেয়েছে ব্রাজিল। এই জয় ব্রাজিলের বিশ্বকাপ মিশনের আগে আত্মবিশ্বাস জোগাবে। তার চেয়ে বড় ব্যাপার, এই জয়ের ভেতর দিয়ে নেইমারের পূর্ণ ছন্দে বিশ্বকাপ খেলাটা নিশ্চিত হলো।

খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য। প্রথমার্ধে মাঠেও নামেননি নেইমার। ম্যাচের পর ব্রাজিল কোচ তিতে বলেছেন, ‘এটাই আমাদের পরিকল্পনা ছিল। নেইমার এখনও সেরে উঠছে। ফলে ওকে বেঞ্চে রাখা হয়েছিল। তবে হাফ টাইমের পর ও মাঠে নামবে, এটা ঠিক করা ছিল।’

মাঠে নামার পরই ঝলক দেখাতে শুরু করেন নেইমার। প্যারিস সেন্ট জার্মেইনের এই স্ট্রাইকার ফার্নান্দিনহোর বদলে মাঠে আসেন। খেলার ৬৯ মিনিটে গোল করে মাতিয়ে তোলেন সমর্থকদের। ডি বক্সের কাছেই বল রিসিভ করেন। এরপর কাট করে ভেতরে ঢুকে আসেন এবং তিন জন ডিফেন্ডারকে কাটিয়ে রকেটের গতিতে শট করেন পোস্টে। গোল নিশ্চিত হয়।

এরপরও ব্রাজিল আক্রমণেই থেকেছে। বোঝা গেছে তিতে ব্রাজিলকে আক্রমণাত্মক ফুটবলই খেলাবেন বিশ্বকাপ জুড়ে। এরপর কয়েকটা সুযোগ এলেও লিড আর বাড়ছিল না। অবশেষে খেলার অতিরিক্ত সময়ে এসে লিভারপুলের তারকা ফিরমিনো আরেকটা গোল করে লিড বাড়ান। স্বস্তির ও আনন্দের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026