1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভ্রমণ কোটায় একবারে ৩ হাজার ডলার বিক্রি করতে পারবে মানি এক্সচেঞ্জ বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে ইবনে সিনা মেডিকেল কলেজে র‌্যালি সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন | Boishakhi Online প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের বৈঠক ঢাকা ও গাজীপুরের সড়ক–ফুটপাত দখলমুক্ত করতে সরকারকে আইনি নোটিশ প্রবাসীদের পোস্টাল ভোটিংয়ের বাংলাদেশ মডেল নিয়ে আগ্রহ নেপালের এনসিটি পরিচালনায় বিদেশিরা: বিতর্ক-সমালোচনা নিয়ে কী বললেন মন্ত্রী? আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস

পদ্মা সেতুতে নিষিদ্ধ, ফেরিতে করে মোটরসাইকেল পার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১৬০ বার দেখা হয়েছে

সোমবার ভোর ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার। সকালে বাইকাররা সেতুর টোলপ্লাজা ঘিরে রাখে। এতে সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বাইকারদের বুঝিয়ে একটি ফেরি দিয়ে নদী পারাপারের ব্যবস্থা করে দেয়া হয়।

পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রায় ২০০ মোটরসাইকেল নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে একটি ফেরি মাওয়াঘাট থেকে ছেড়ে যায়।

এর আগে রোববার রাতে সেতু বিভাগের বরাত দিয়ে তথ্য অধিদফতরের এক তথ্য বিবরণীতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের বিষয়টি নিশ্চিত করা হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

এর আগে রোববার সকাল থেকে সেতুতে সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়। প্রথম দিনেই সন্ধ্যায় পদ্মা সেতুতে একটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে দু’জন মারাত্মক আহত হন। পরে তাদের ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026