1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

পরমাণু চুক্তি অনিশ্চয়তার মুখে পড়ায় রাশিয়া ও ইরানের সাথে সম্মেলন করতে যাচ্ছে চীন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ জুন, ২০১৮
  • ২৭৮ বার দেখা হয়েছে

বেইজিং, ৭ জুন, ২০১৮ : ইরান, চীন ও রাশিয়ার নেতারা এ সপ্তাহান্তে চীনা উপকূলে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে পারমাণবিক চুক্তি রক্ষার উপায় খুঁজে বের করার চেষ্টা করতে পারেন। এ চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়ায় চুক্তিটি ঝুঁকির মুখে পড়ায় তারা এটা করছেন। খবর এএফপি’র।
চীন ও রাশিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত আঞ্চলিক নিরাপত্তা ব্লক সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) আগামী শনিবার ও রোববার চীনের উপকূলীয় কিংদাও নগরীতে তাদের ১৮ তম বার্ষিক সম্মেলন করতে যাচ্ছে।
ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি এ বছর এসসিও’র সম্মেলনে যোগ দিচ্ছেন। ইরানের কোন নেতা মাত্র দ্বিতীয়বারের মতো এ সম্মেলনে অংশ নিচ্ছেন।
২০১৫ সালে ইরানের সাথে করা একটি আন্তর্জাতিক চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিতর্কিতভাবে ওয়াশিংটনের বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়ার পর তারা এ সম্মেলন করতে যাচ্ছে। এ চুক্তির শর্ত অনুযায়ী ইরানের বিরুদ্ধে আরোপিত আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করার বিনিময়ে তেহরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করে।
চীন হচ্ছে ইরানের শীর্ষ বাণিজ্যিক অংশীদার দেশ এবং তাদের তেলের বড় ক্রেতা দেশগুলোর অন্যতম।
এদিকে পারমাণবিক চুক্তির বর্তমান অবস্থার প্রেক্ষাপটে ইরান নতুন করে ইউরোনিয়াম সমৃদ্ধকরণে তাদের সক্ষমতা জোরদারের পরিকল্পনা করছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026