1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

লিবিয়ায় মার্কিন বিমান হামলায় ৩ বেসামরিক নাগরিক নিহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ জুন, ২০১৮
  • ২৮৪ বার দেখা হয়েছে

৮ জুন, ২০১৮ : লিবিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সন্ত্রাসীদের লক্ষ্যকরে চালানো মার্কিন বিমান হামলায় তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। মানবাধিকার বিষয়ক লিবীয় সংস্থা বৃহস্পতিবার একথা জানিয়েছে।
এ সংস্থার এক বিবৃতিতে বলা হয়, বনি ওয়ালিদ নগরীর একটি উপত্যকায় মার্কিন বিমানবাহিনীর চালানো অভিযানে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তারা একটি গাড়িতে করে যাচ্ছিল। তারা নিরস্ত্র ছিল।
তারা কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিল না বলে তাদের আত্মীয়-স্বজনরা জানান।
বিবৃতিতে বলা হয়, তাদের বিরুদ্ধে নিরাপত্তা কর্তৃপক্ষের কোন গ্রেফতারি পরোয়ানা ছিল না।
এদিকে যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড বুধবার জানায়, রাজধানী ত্রিপোলির প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণপূর্বে বনি ওয়ালিদের উপকণ্ঠে মার্কিন বিমান হামলায় আইএসের চার সন্ত্রাসী নিহত হয়েছে। এদের মধ্যে আইএসের এক সিনিয়র নেতা রয়েছে।
কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, লিবিয়ার সরকারি বাহিনীর সাথে সমন্বয় করে মার্কিন বাহিনী ৬ জুন দেশটির বনি ওয়ালিদ নগরীর কাছে নির্ভুলভাবে বিমান হামলা চালায়। এতে আইএসের চার জঙ্গি নিহত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এ বিমান হামলায় কোন বেসামরিক নাগরিক নিহত হয়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026