1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

নির্দিষ্ট এলাকায় শিল্প-কারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রদান করা হবে — বিদ্যুৎ প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ২৭৪ বার দেখা হয়েছে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নির্ধারিত এবং নির্দিষ্ট এলাকায় শিল্প-কারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রদান করা হবে। পরিবেশবান্ধব আধুনিক বাংলাদেশ গড়তে বর্জ্য-ব্যবস্থাপনা নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা উচিত। মধ্যম আয়ের দেশে যেতে হলে যেমন বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে তেমনি প্লাস্টিক পণ্যের ব্যবহারও বাড়াতে হবে।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে ‘১২তম আন্তর্জাতিক প্লাস্টিক ফেয়ার-২০১৭’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ দেয়া হচ্ছে। জ্বালানি কোন সমস্যা হবে না। যত্রতত্র শিল্প প্রতিষ্ঠান না করার আহ্বান জানিয়ে বলেন, প্লাস্টিক শিল্পের জন্যও একটি জোন করুন।

এবারের মেলায় ১৪টি দেশের ৪শ’ টি স্টল রয়েছে। উদ্যোক্তারা আশা করছে, এ মেলার ফলে নতুন নতুন বাজার সৃষ্টি হলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। তারা প্লাস্টিক শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ চেয়ে প্লাস্টিক খেলনার ওপর ভ্যাট প্রত্যাহার ও সহজ ব্যাংক ঋণের দাবি জানান।

বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য মোরশেদ আলম বক্তব্য রাখেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026