1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

রাজশাহীতে চালকের আসনে হেলপার, স্কুলছাত্রীসহ নিহত ৩

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ আগস্ট, ২০১৮
  • ৩০৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে গিয়ে স্কুলছাত্রীসহ তিনজন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর নওদাপাড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নওদাপাড়া ভাড়ালিপাড়া এলাকার রুস্তম আলীর মেয়ে ও শাহমখদুম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আনিকা খাতুন (১৩), শাহমখদুম থানা মোড় এলাকার ইসলাম হোসেনের ছেলে ইসমাইল হোসেন পিঙ্কু (২৪) এবং সবুজ ইসলাম (৩২)। তারা উভয়েই ডিসের লাইনের কাজ করতেন। ডিস সংযোগকারী জহিরুল ইসলাম নামের এক ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছেন।

সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের খবর এলাকায় ছড়িয়ে পড়লে এর প্রতিবাদে স্থানীয়রা রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে একটি বাস ও একটি ট্রাকে ভাঙচুর চালায়। প্রায় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী বিক্ষোভ করতে থাকলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, রাজশাহী থেকে নওগাঁ যাওয়ার পথে অ্যারো বেঙ্গল নামের একটি বাস নওদাপাড়া বাজার এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রাস্তার পাশ দিয়ে একই দিকে যাওয়া একটি মোটরসাকেলকে ধাক্কা দিয়ে পাশের লাবিয়া লাইব্রেরি নামের একটি বইয়ের ঘরে ঢুকে পড়ে। দুর্ঘটনায় জাহাঙ্গীর ট্রেডার্স নামে ওই লাইব্রেরির পাশের একটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলে ওই মোটরসাইকেলের দুই আরোহী ও স্কুলছাত্রী নিহত হন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, অ্যারো বেঙ্গল নামেক বাসটি চালকের পরিবর্তে হেলপার চালাচ্ছিল। অদক্ষ হওয়ায় অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনার পর বাসচালক ও তার সহযোগী পলাতক রয়েছে। আহত যাত্রীদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাহ মখদুম থানার ওসি বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুর্ঘটনা কবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও ক্ষতিগ্রস্ত দোকানের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলে। এখন ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বাসের চালক ও তার সহযোগীকে আটকের চেষ্টা চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026