1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

সামাজিক মাধ্যমে বিজ্ঞাপনের হিসাব চেয়েছে বিটিআরসি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ২৭৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদকঢাকা

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) লাইসেন্সধারী প্রতিষ্ঠান যেগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে থাকে, সেগুলোর হিসাব দিতে বলা হয়েছে। গত এক বছরে প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপনবাদ প্রতি মাসে কত টাকা খরচ করেছে, তার বিস্তারিত বিবরণ দিতে বলেছে বিটিআরসি।

 

গতকাল বুধবার দেশের সব মোবাইল অপারেটর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন (আইএসপি), টিভ্যাস, এটুপি এসএমএস অ্যাগ্রিগেটর অপারেটরের প্রধান নির্বাহী বা ব্যবস্থাপনা পরিচালক, আইএসপিএবির সভাপতি ও অ্যামটবের সাধারণ সম্পাদককে বিটিআরসি চিঠি পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘বাংলাদেশে প্রচলিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমসমূহে (গুগল, হোয়াটসঅ্যাপ, ইয়াহু, আমাজন, ইউটিউব, ফেসবুক, ইমো ইত্যাদি) বিভিন্ন ধরনের ডিজিটাল বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানগুলো হতে উল্লিখিত সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্য কোনো ইন্টারনেটভিত্তিক ডিজিটাল মাধ্যমে ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মাস ভিত্তিতে দেওয়া সব ধরনের ডিজিটাল বিজ্ঞাপনের তথ্য দিতে হবে।’

তথ্য পাঠানোর জন্য বিটিআরসি চিঠিতে একটি ছকও দিয়েছে। ছক অনুযায়ী মাস, বিজ্ঞাপন প্রচারের মাধ্যম, বিজ্ঞাপনের বিবরণ, অর্থের হার, অর্থ পরিশোধের মাধ্যমের বিবরণ (এজেন্সি/কার্ডের নাম), টাকা বা ডলার ও মোট প্রদানকৃত অর্থের তথ্য দিতে হবে।

আগামী ১০ কার্যদিবসের মধ্যে এসব তথ্য প্রতিষ্ঠানগুলোকে কমিশন বরাবর পাঠানোর জন্য অনুরোধ করেছে বিটিআরসি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026