1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভ্রমণ কোটায় একবারে ৩ হাজার ডলার বিক্রি করতে পারবে মানি এক্সচেঞ্জ বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে ইবনে সিনা মেডিকেল কলেজে র‌্যালি সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন | Boishakhi Online প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের বৈঠক ঢাকা ও গাজীপুরের সড়ক–ফুটপাত দখলমুক্ত করতে সরকারকে আইনি নোটিশ প্রবাসীদের পোস্টাল ভোটিংয়ের বাংলাদেশ মডেল নিয়ে আগ্রহ নেপালের এনসিটি পরিচালনায় বিদেশিরা: বিতর্ক-সমালোচনা নিয়ে কী বললেন মন্ত্রী? আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস

সিরাজগঞ্জে ৩৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ২৬১ বার দেখা হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের দুর্গম চরাঞ্চল মেছড়া ইউনিয়নের রূপসা বাজার থেকে ৩৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা। শনিবার (১৩ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার রূপসা বাজার এলাকা থেকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এই মোটরসাইকেলগুলো উদ্ধার করে। এ সময় ৮টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
রোববার (১৪ আগষ্ট) দুপুরে সিরাজগঞ্জ সদর থানার (ওসি অপারেশন) সুমন কুমার দাস এতথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘদিন যাবত জেলা সদরসহ বিভিন্ন এলাকা থেকে কয়েকটি সংঘবদ্ধ চোর চক্র মোটরসাইকেল চুরি করে সিরাজগঞ্জের দুর্গম চরাঞ্চল মেছড়া ইউনিয়নের রূপসা বাজারে কেনাবেচা করতো। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় সদর থানা পুলিশ, গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ ও ট্রাফিক বিভাগের সার্জেন্টের নেতৃত্বে একটি যৌথ টিম রূপসা বাজারে বিশেষ অভিযান চালায়। এ সময় বিভিন্ন ব্যান্ডের ৭০টি মোটরসাইকেল আটক করা হয়। এর মধ্যে ৩৫টি মোটরসাইকেলের বৈধ কাগজপত্র থাকায় মোটরসাইকেলগুলো ছেড়ে দেওয়া হয়। বাকি মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় মোটরসাইকেলগুলো উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর মধ্যে কিছু চোরাই মোটরসাইকেল রয়েছে। এ বিষয়ে মোটরসাইকেলের মালিকানা যাচাইসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানেই কয়েকটি সংঘবদ্ধ চোরেরা মোটরসাইকেল চুরি করে নিরাপদ স্থান হিসেবে দুর্গম চরাঞ্চল বিক্রি করতো। চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারের পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

 

শনিবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত সদর উপজেলার দুর্গম মেছড়া ইউনিয়নের রূপসা বাজারে অভিযান চালিয়ে ৭০টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩৫টির কাগজপত্র থাকায় মালিকদের মোটরসাইকেলগুলো বুঝিয়ে দেয়া হয়েছে। এর মধ্যে ৮টি মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় মামলা দায়ের করা হয়েছে। বাকি ৩৫টি মোটরসাইকেল উদ্ধার করে সদর থানা হেফাজতে রাখা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026