1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘বিশ্ব সেরাদের একজন’ ইয়ামালকে ভয় পান না ভিতিনিয়া বিরোধী দলকে গঠনমূলক সমালোচনা করতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলডিসি উত্তরণ পেছাচ্ছে তিন বছর, প্রস্তুত কর্মপরিকল্পনা প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দানে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশে বাংলাদেশিদের মামলার তথ্য সরকারকে জানানোর প্রত্যাশা করে ঢাকা : হুমায়ুন কবির পরিস্থিতি স্বাভাবিক হলে সৌদিতে আটকা ওমরাহ যাত্রীদের ফেরানো হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী ‘আসুন, নিজের সন্তানের জন্য স্বাস্থ্যকর শহর গড়ে তুলি’: নগর ভবনে প্রধানমন্ত্রী এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর স্বৈরাচারের পথ তৈরি ও শহীদদের সঙ্গে গাদ্দারি নিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নিজ সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন : প্রধানমন্ত্রী

আবদুর রাজ্জাকের ১১ -তম মৃত্যুবার্ষিকী আগামী শুক্রবার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ৪৮৪ বার দেখা হয়েছে

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের ১১তম  মৃত্যুবার্ষিকী আগামী শুক্রবার। ২০১১ সালের ২৩ ডিসেম্বরের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য, জননেতা আব্দুর রাজ্জাক লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

রাজনৈতিক জীবনে আব্দুর রাজ্জাক তাঁর সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন বাঙালির স্বাধিকার, স্বাধীনতা, শান্তি ও সামাজিক মুক্তির আন্দোলনে। ছাত্রজীবন থেকে আমৃত্যু তিনি ছিলেন বাঙালি জাতির প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে প্রথম সারির সংগঠক ও নেতা। ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ছয় দফা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।

এছাড়া তিনি ১৯৬৬-১৯৬৭ ও ১৯৬৭-১৯৬৮ সালে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। জননেতা আব্দুর রাজ্জাক ১৯৭০ সালে প্রথমবারের মতো জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৭৩, ১৯৯১, ১৯৯৬ এবং ২০০৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। ১৯৯১, ১৯৯৬ সালের নির্বাচনে ২টি করে আসনে সাংসদ নির্বাচিত হন। ১৯৭৯ ও ১৯৮১ সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আব্দুর রাজ্জাক পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন ’৭১-এর ঘাতক দালাল ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে উঠা আন্দোলনের অন্যতম পুরোধা।

‘জাতীয় নেতা আব্দুর রাজ্জাকের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৩ ডিসেম্বর শুক্রবার সকাল ৮টায় বনানী কবরস্থানে শরীয়তপুর ফাউন্ডেশনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বনানী কবরস্থানে শরীয়তপুর বাসীদেরকে থাকার জন্য অনুরোধ করেছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. বাবুল হোসেন জমাদার ও মহাসচিব মো. বাচ্চু বেপারী |

 

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026