1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এনসিটি পরিচালনায় বিদেশিরা: বিতর্ক-সমালোচনা নিয়ে কী বললেন মন্ত্রী? আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ২৮ মণ জাটকা জব্দ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৫৫ বার দেখা হয়েছে

চাঁদপুর কোস্ট গার্ডের অভিযানে এক হাজার ১২০ কেজি জাটকা জব্দ করেছে। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর বড় স্টেশন সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে চট্টগ্রামগামী যাত্রীবাহী ট্রেনের মালবাহী বগিতে তল্লাশি চালিয়ে আনুমানিক এক হাজার ১২০ কেজি (২৮ মণ) জাটকা জব্দ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম। পরবর্তীতে সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকাগুলো স্থানীয় ১০টি এতিমখানা ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।

 

রবিবার রাতে কোস্ট গার্ড ঢাকা জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026