1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগে একাধিক প্রার্থী, বসে নেই বিএনপি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩২৭ বার দেখা হয়েছে

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে সাতক্ষীরায় প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি দলীয়ভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে। সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি উঠান বৈঠক, সভা-সমাবেশ করে সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকায় ভোট প্রার্থনা করছেন আওয়ামী লীগের এমপি ও মনোনয়নপ্রত্যাশীরা। অনেক প্রার্থী রংবেরঙের লিফলেট ও ফেস্টুন টানিয়ে নিজের প্রার্থিতার জানান দিচ্ছেন।

রাজপথে আন্দোলনের মাধ্যমে নিজেদের সংগঠিত করছে সরকারবিরোধী বিএনপি ও জামায়াতে ইসলামী। সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি, খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তির নানা ইস্যুতে জনমত তৈরি করছে বিএনপি। একই সঙ্গে ভোটেরও প্রস্তুতি আছে তাদের। বর্তমানে জেলার চারটি আসনই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের দখলে। তিনটিতে আওয়ামী লীগ ও একটিতে মহাজোটভুক্ত ওয়ার্কার্স পার্টি। তবে এবার আওয়ামী লীগ চারটি আসনই পেতে চায়। আর পুনরুদ্ধারের লড়াইয়ে মরিয়া বিএনপি নেতৃত্বাধীন জোটের দলগুলো।

জামায়াতের উর্বরভূূমি হিসেবে খ্যাত সাতক্ষীরা। অতীত সুখস্মৃতি নিয়ে মাঠে আছেন জামায়াত প্রার্থীরাও। প্রতিটি চায়ের স্টল, মাঠ-ঘাট ও হাট-বাজারে একটাই আলোচনা- কোন দলের কে প্রার্থী হচ্ছেন। আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নাকি দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে- তা নিয়েও আলোচনা আছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026