1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এনসিটি পরিচালনায় বিদেশিরা: বিতর্ক-সমালোচনা নিয়ে কী বললেন মন্ত্রী? আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

টাঙ্গাইলে পিকআপভ্যান উল্টে তিন নারীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১৮৬ বার দেখা হয়েছে

টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপভ্যান উল্টে তিন নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। আহত হয়েছেন প্রায় ১৫ জন।বুধবার (১ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আনালিয়া বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তার নাম সাহেরা খাতুন। বাড়ি জামালপুরে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম ও এলেঙ্গা ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে জামালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী পিকআপভ্যান সিরাজগঞ্জের এনায়েতপুর মাজারে যাচ্ছিল। এ সময় পিকআপভ্যানটি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতি উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের তিন যাত্রী নিহত ও প্রায় ১৫ জন আহত হয়েছেন।

তিনি আরও জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026