1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এনসিটি পরিচালনায় বিদেশিরা: বিতর্ক-সমালোচনা নিয়ে কী বললেন মন্ত্রী? আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

শিশুকে নিয়ে ট্রেনের নিচে মায়ের ঝাঁপ, ঘটল অলৌকিক ঘটনা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৭৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন নাজমা আক্তার নামে এক মা। তবে বেঁচে গেছে তার কোলে থাকা দেড় বছর বয়সী ছেলেটি।

গত বুধবার চট্টগ্রামের মীরসরাইয়ে মীরসরাই উপজেলার বারৈয়ারহাট স্টেশন সংলগ্ন কমিউনিটি ক্লিনিকের কাছে এ ঘটনা ঘটে।

মীরসরাইয়ের জোরারগঞ্জ এলাকার অপু মিয়ার স্ত্রী নাজমা আক্তার। বুধবারের ওই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জানাজানি হয় গতকাল শুক্রবার।

জানা যায়, পারিবারিক কলহের জেরে ওইদিন বেলা পৌনে ১২টার দিকে চলন্ত ট্রেনের নিচে শিশু সন্তানসহ ঝাঁপ দেন নাজমা আক্তার।

ঢাকা থেকে চট্টগ্রামমুখী আন্ত:নগর ট্রেন মহানগর প্রভাতীর নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান নাজমা। তবে প্রাণে বেঁচে যায় শিশু জাহিদ, যাকে উদ্ধার করেন স্থানীয় এক ব্যক্তি।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম গণমাধ্যমকে বলেন, মহানগর প্রভাতীর নিচে শিশুকে নিয়ে লাফ দেওয়ার পর লাইনে কাটা পড়েন মা। ওইসময় ট্রেনটিও কিছুদূর গিয়ে থেমে যায়। সেসময় ওইদিকে যাবার পথে এক ব্যক্তি শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

মাজহারুল করিম বলেন, পরে সংবাদ পেয়ে শিশুটিকে উদ্ধার করে তার নানা-নানির কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা জানতে পেরেছি নাজমা পারিবারিক বিষয় নিয়ে অশান্তিতে ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026