1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এনসিটি পরিচালনায় বিদেশিরা: বিতর্ক-সমালোচনা নিয়ে কী বললেন মন্ত্রী? আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সুনামগঞ্জে ট্রাক-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১৬৬ বার দেখা হয়েছে

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বারগড় এলাকায় ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দু’জন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

 

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেটগামী ট্রাক ও সুনামগঞ্জগামী সিএনজি’র সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন সিএনজিচালক মো: সইল মিয়া (৫০)। তিনি জেলার জগন্নাথপুর উপজেলার মজিদপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি জগন্নাথপুরে যাওয়ার পথে সুনামগঞ্জ শহরের বারগড় এলাকায় সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালক ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সুনামগঞ্জ মডেল থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যালে পাঠানো হয়েছে। ঘটনার পর পরই ট্রাকচালক পালিয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026