1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকা সফর শেষে প্রতিমন্ত্রী রাঙ্গাঁ দেশে ফিরেছেন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭
  • ২৬২ বার দেখা হয়েছে

এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁর নেতৃত্বে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের চার সদস্যের প্রতিনিধিদল দক্ষিণ আফ্রিকা ও তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন। প্রতিনিধি দলটি দক্ষিণ আফ্রিকার জোহানেস্বার্গ ও কেপটাউনসহ বিভিন্ন এলাকার উন্নয়ন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করেন।
প্রতিষ্ঠানসমূহ পরিদর্শনকালে মতবিনিময় অনুষ্ঠানে রাঙ্গাঁ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কর্তৃক গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্যতা হ্রাসে চলমান একটি বাড়ি একটি খামার প্রকল্প, পল্লি দারিদ্র্য বিমোচন কর্মসূচির আইসিটি ও সৌর বিদ্যুৎ প্রকল্প, দুগ্ধ খাতের উন্নয়ন, পল্লি জনপদ, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ বিষয়ক বিভিন্ন প্রকল্পের সুফল ও উপকারভোগীদের বিষয় তুলে ধরেন। এসব প্রকল্পের সুফল কিভাবে দেশটিতে কাজে লাগানো যায় তা নিয়েও আলোচনা করেন।
দক্ষিণ আফ্রিকার পল্লি উন্নয়ন ও স্থানীয় সরকার বিশেষজ্ঞগণ দেশটির পল্লি উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, খাদ্য, পুষ্টি ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মকৌশল বিষয়ে আলোকপাত করেন। তারা তাদের গবেষণা কর্মদ্বারা কিভাবে বাংলাদেশকে তাত্ত্বিক ও ব্যবহারিকভাবে উপকৃত করা যায় সেসব বিষয় তুলে ধরেন। দক্ষিণ আফ্রিকার বিশেষজ্ঞগণ বাংলাদেশের পল্লী উন্নয়ন ও স্থানীয় সরকার বিষয়ক বিভিন্ন প্রকল্প পরিদর্শনে আগ্রহ ব্যক্ত করেন।দক্ষিণ আফ্রিকা সফর শেষে প্রতিমন্ত্রী রাঙ্গাঁ দেশে ফিরেছেন

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026