1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এনসিটি পরিচালনায় বিদেশিরা: বিতর্ক-সমালোচনা নিয়ে কী বললেন মন্ত্রী? আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

বান্দরবানে ট্রাক খাদে পড়ে নিহত ৬, আহত ১৪

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১৬৩ বার দেখা হয়েছে

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলায় রুমা-বগালেক সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর ট্রাক দুটি গভীর খাদে পড়ে ঘটনাস্থলে চারজন নিহত ও কমপক্ষে ১৪ জন আহত হয়েছে। হাসপাতালে নেয়ার পর আরো দুজনের মৃত্যু হয়।

 

সোমবার দুপুরে রুমা-বগালেক সড়কের ১৭ কিলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের বগালেক ক্যাম্পের সেনাবাহিনী ও স্থানীয়রা উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্স ও বান্দরবান সদর হাসপাতালে পাঠায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ছয়জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রুমা বাজার থেকে স্থানীয় লোকজনদেরকে নিয়ে একটি ট্রাক বগালেক এলাকায় যাওয়ার সময় অপর দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক দুটি গভীর খাদে পড়ে ঘটনাস্থলে চারজন নিহত ও ১৪ জন আহত হয়। হাসপাতালে নেয়ার পরে আরো দু’জনের মৃত্যু হয়। হতাহতদের পরিচয় জানা যায়নি।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026