1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

ইস্তাম্বুলে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭
  • ২৪৭ বার দেখা হয়েছে

যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, ইস্তাম্বুল দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭ পালন করে। কনস্যুলেট জেনারেলের কর্মকর্তা-কর্মচারী ও ইস্তাম্বুলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে ভারপ্রাপ্ত কনসাল জেনারেল মো. মাহবুবুর রহমান জাতীয় পতাকা অর্ধনমিত করে দিনের কর্মসূচি শুরু করেন। কনস্যুলেট প্রাঙ্গণে নির্মিত অস্থায়ী শহিদ মিনারে ভারপ্রাপ্ত কনসাল জেনারেলসহ উপস্থিত সবাই পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভাষা শহিদদের সম্মানে এক মিনিট নিরবতা পালন করেন।

ভারপ্রাপ্ত কনসাল জেনারেল মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিকালে কনস্যুলেট প্রাঙ্গণে ‘সকল ভাষার প্রতি সম্মান’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে উল্লেখ সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও তার্কিশ নাগরিক উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মাতৃভাষার গুরুত্বের বিভিন্ন দিক আলোচনা করেন এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
কনসাল জেনারেল তার বক্তব্যে ২১ ফেব্রুয়ারি ১৯৫২ সালে মাতৃভাষা হিসেবে ‘বাংলা’ ভাষার অধিকার আদায়ে জীবন আত্মোৎসর্গকারী সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ সকল ভাষা শহিদদের স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সফলতাই ১৯৭১ সালের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়কে এক ধাপ এগিয়ে নেয়। তিনি ১৯৪৮ সাল থেকেই ভাষা আন্দোলনে অসাধারণ অবদানের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
আলোচনা সভা শেষে ভাষা আন্দোলনের ওপর ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এবং কনস্যুলেট জেনারেল কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশি শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026