1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online ফাইনালে ভারতের বিপক্ষে লড়াইয়ের লক্ষ্য বাংলাদেশের ক্রীড়া সৌহার্দ্য-সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে : প্রধানমন্ত্রী

বিএনপিকে সংলাপে নয়, অনানুষ্ঠানিক আলোচনায় ডেকেছি: সিইসি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১১৮ বার দেখা হয়েছে

সংলাপের জন্য বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি, বরং অনানুষ্ঠানিক বৈঠকের জন্য দলটিকে চিঠি দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, এর সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা ছিল না।

মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সংবাদ সম্মেলনে সিইসি এসব কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, বলা হচ্ছ- বিএনপি মহাসচিবকে সংলাপের জন্য পত্র দিয়েছি। বিষয়টি আনুষ্ঠানিক নয়, একটি চিঠি দিয়েছিলাম বৃহস্পতিবার শেষ বেলায়। আমার মনে হয়, চিঠিটা ওনারা (বিএনপি) পেয়েছেন। আমার কাছে কোনো জবাব আসেনি। ধরে নিচ্ছি তারা পেয়েছেন।

তিনি বলেন, গাইবান্ধায় ভোট বন্ধের ইস্যুতে ১৩৪ জনের মধ্যে ৪০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবারও পদক্ষেপ নেবে ইসি।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিএনপি ও সমমনা দলগুলোকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠান সিইসি কাজী হাবিবুল আউয়াল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026