1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৬৪ বার দেখা হয়েছে

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রবিউল ইসলাম (৫০) নামে এক বাংলাদেশি নিহত। এছাড়াও গুলিবৃদ্ধ হয়ে মো. শহিদুল (৩০) নামে এক যুবক রংপুরে গোপনে ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

রবিবার ভোর ৪টার দিকে পাটগ্রাম উপজেলার শমসেরনগর সীমান্ত মেইন পিলার ৮৬৪ কাছে এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম উপজেলার বুড়িমারী কলাবাগান এলাকার মৃত চেনুমিয়া ছেলে। অপরদিকে গুলিবিদ্ধ হয়ে মো. শহিদুল উপজেলার বুড়িমারী কলাবাগান এলাকার হেদুল মিয়ার ছেলে।
পাটগ্রাম থানা পুলিশরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পাটগ্রাম থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হবে।

তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রবিবার ভোরে পাটগ্রাম উপজেলার শমসেরনগর বিওপির সীমান্তের মেইন পিলারের ৮৬৪ হতে ১০ গজ ভারতের অভ্যন্তরে মেডিকেল ব্রীজ নামক স্থানে বাংলাদেশি ৪/৫ জন চোরাকারবারি অবৈধভাবে ভারতীয় অংশে প্রবেশ করে। এ সময় ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৯ বিএসএফ ব্যাটালিয়ন চুঙ্গারখাতা ক্যাম্পের টহল দল তাদের উদ্দেশ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে বাংলাদেশি রবিউল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। অপরদিকে মো. শহিদুল বামপায়ে গুলিবিদ্ধ হয়ে রংপুরে অজ্ঞাত স্থানে গোপনে চিকিৎসা নিচ্ছেন।

৬১ বিজিবির তিস্তা-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম মাহবুবুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে চোরাকারবারি করতে গেলে বিএসএফের গুলিতে একজন নিহত হয়েছেন। অপর একজন আহত হয়েছেন। বিষয়টি আমরা তদন্ত করছি। বিএসএফ’কে একটি প্রতিবাদ পত্র দেওয়া হয়েছে।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানিয়েছেন, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনদের হাতে তুলে দেয়া হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026