1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত

নষ্ট হচ্ছে উপহারের আইসিইউ অ্যাম্বুলেন্স কাজে আসছে না ১৬৩ কোটি টাকার অ্যাম্বুলেন্স বরাদ্দে রয়েছে সংকট নিয়ন্ত্রণে সমস্যা বলছেন চালকরা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১৫১ বার দেখা হয়েছে

প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও চালক না থাকায় দুই বছরেও কাজে আসেনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সটি। সিভিল সার্জন কার্যালয় চত্বরে খোলা আকাশের নিচে পড়ে আছে বিশেষায়িত এ অ্যাম্বুলেন্স। ফলে রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে ভারত সরকারের দেওয়া দেড় কোটি টাকা মূল্যের আইসিইউ সুবিধা-সংবলিত অ্যাম্বুলেন্সটি।

শুধু চুয়াডাঙ্গা নয়, দেশের ৬৪ জেলায় দেওয়া ১৬৩ কোটি টাকা মূল্যের ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স পড়ে আছে অযত্নে। অবহেলায় ধুলার স্তূপে নষ্ট হচ্ছে আইসিইউ সুবিধা-সংবলিত এ অ্যাম্বুলেন্স। দুই বছরেও কাজে লাগানো যায়নি ৪০টি অ্যাম্বুলেন্স। এগুলো পড়ে আছে খোলা আকাশের নিচে। বাকি ৬৯টি মাসে দু-একদিন সাধারণ রোগী বহন করছে।

জানা যায়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২১ সালের মার্চে বাংলাদেশে আসেন। তখন ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন ভারতের সরকারপ্রধান। এসব অ্যাম্বুলেন্সে একটি আইসিইউ পোর্টেবল ভেন্টিলেটর, জরুরি ওষুধ, ইনকিউবেশন সেট, অক্সিজেন সিলিন্ডার, সাকশন মেশিন, নেবুলাইজার মেশিন, ক্যাথেটার, বিপি স্টেথো, পালস অক্সিমিটার, কার্ডিয়াক মনিটর পালস, স্যাচুরেশন, তাপমাত্রা পরিমাপক যন্ত্র, মনিটর ব্যবস্থা, পথেই রোগীর হৃৎস্পন্দন ভেন্ট্রিকুলার টাকাইকার্ডিয়া (ভিটি) এবং ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন (ভিএফ) সুবিধা থাকে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026