1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভালের উদ্বোধন

বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১৫৯ বার দেখা হয়েছে

চট্টগ্রামে গতকাল বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে আরও দুর্ঘটনা ও মৃত্যুর খবর পাওয়া গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

চট্টগ্রাম : বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের রায়খালী এলাকায় দ্রুতগতির বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ পাঁচজনের মৃত্যু এবং একজন আহত হয়েছেন। গতকাল সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বোয়ালখালীর মীরপাড়ার জালাল আহমদের ছেলে সেলিম (৪৫), মিরসরাইয়ের জোরারগঞ্জের আদিলের স্ত্রী অঞ্জনা (৩৫), উখিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকার আবু ফয়েজ (২৫), পটিয়ার খরনখাইন ৩ নম্বর ওয়ার্ড বৈদ্যবাড়ির বলরাম দে’র ছেলে বাবুল দে (৬০)। নিহত অপরজনের নাম জানা যায়নি। আহত আবদুল জলিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। বাসটি জব্দ এবং চালক জাকিরকে (৩০) আটক করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আরাকান সড়কে পটিয়ামুখী দ্রুতগামী বাস অপরদিক থেকে আসা অটোরিকশাকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

দিনাজপুর : বিরলে অটোবাইক উল্টে এক যাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে বিরল পৌর শহরে এ ঘটনা ঘটে। নিহত মাসুদের (৫০) বাড়ি বিরল উপজেলার রাণীপুকুর ইউপির কাজিপাড়া বিলাইমারি গ্রামে।
রংপুর : রংপুর নগরীর সিও বাজার কেল্লাবন হাজিপাড়ায় কাভার্ডভ্যানের চাপায় আবু তালেব (৫৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে।

লালমনিরহাট : জেলার কালীগঞ্জে বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় হোসেন আলী (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর : রায়পুরে গতকাল সকালে অটোরিকশার ধাক্কায় জামিল হোসেন নামে চার বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু উপজেলার চরবংশী এলাকার জাহের মিয়ার ছেলে।

পাবনা : ঈশ্বরদীতে ব্যাটারিচালিত একটি অটোভ্যানে ট্রলির ধাক্কায় গোলাম হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

দাউদকান্দি : কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোরিকশাচালক আবদুল রহিম (৪২) মারা যান।

গাজীপুর : গাজীপুরের পুবাইলে চলন্ত বাস থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে ওই বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ বাসটি জব্দ করেছে। নিহতের নাম হোসাইন আহমদ (২০)। তিনি সিলেটের বিশ্বনাথপুর থা

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026