1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভালের উদ্বোধন

পদ্মা সেতুতে নির্দিষ্ট সময়ের ৫ মিনিট আগেই শুরু মোটরসাইকেল চলাচল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ২৩৬ বার দেখা হয়েছে

লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা পদ্মা সেতুতে সকাল ৬টা থেকে মোটরসাইকেল চলাচলের কথা থাকলেও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে আজ বৃহস্পতিবার সকাল ৫টা ৫৫ মিনিটে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। সকাল সাড়ে ৮টা পার্যন্ত আড়াই ঘন্টায় ৩ হাজার মোটরসাইকেল পার হয়েছে৷ পদ্মা সেতুর বাম পাশে সার্ভিস লেন দিয়ে চলছে মোটরসাইকেল। বুধবার মাঝ রাত থেকেই লাইনে দাঁড়িয়ে আছেন অধিকাংশ মোটরসাইকেল চালক-আরোহী। অনেকে আবার সেহেরি খেয়ে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে এসেছেন। টোলপ্লাজার সামনে অপেক্ষমাণ প্রথম মোটরসাইকেল পার হওয়া মো. সোহাগ হোসেন জানান, তিনি বুধবার রাত নয়টায় চট্টগ্রাম গ্রাম থেকে রওয়ানা দিয়ে মাওয়া টোলপ্লাজার রাত দুইটায় পৌঁছেছেন। যাবেন খুলনায়। আরেক চালক আবদুল করিম এসেছেন গাজীপুর থেকে। সোহাগ ও করিমের মতো প্রায় সব চালক-আরোহী চান বাইকাররা যেন নিয়ম মেনে গাড়ি চালান। কিছু উচ্ছৃংখল বাইকারদের জন্য পদ্মা সেতুতে আবার মোটরসাইকেল চলাচল বন্ধ হয়ে না যায়।
তবে ছয়টি শর্ত মেনে মোটরসাইকেল চালকেরা পদ্মা সেতু পার হচ্ছেন। অতি দ্রুত সময়ের মধ্যে মোটরসাইকেল পার হতে পারছেন। এজন্য সেতু কর্তৃপক্ষ মাইকিং করে সবাইকে হাতে ১০০ টাকার নোট হাতে রাখতে বলছেন।
সকাল ছয়টার আগে সরেজমিনে দেখা যায়, পদ্মা সেতুর টোলপ্ললাজার আগে পদ্মা সেতু উত্তর থানার পূর্ব পাশ দিয়ে কয়েকশ মোটরসাইকেল আরোহী ঢুকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজ্জব আলী জানান, সর্বশেষ আড়াই ঘণ্টায় প্রায় তিন হাজার মোটরসাইকেল আরোহী মাওয়া টোলপ্লাজা অতিক্রম করে। তবে এবারের সব মোটরসাইকেল আরোহী প্রথমবারের মতো পদ্মা সেতু পাড়ি দিচ্ছেন। তারা গত বছর ২৬ জুন সেতু খোলার প্রথম দিন পার হতে পারেননি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026