1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভালের উদ্বোধন

ত্রিশালে বেইলি সেতু ভেঙে পড়ল নদীতে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৪২ বার দেখা হয়েছে

ময়মনসিংহের ত্রিশালে একটি বেইলি ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেছে বিদ্যুতের ট্রান্সফরমারবাহী লরি। আজ বুধবার বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার চেলারঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চার লেনের মধ্যে দুইলেনে চলাচল বন্ধ রয়েছে। ফলে রাস্তায় কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। আহত হয়েছেন তিনজন। ত্রিশাল থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। দুর্ঘটনার সময় একটি প্রাইভেটকারও নদীতে পড়ে যায়।

ময়মনসিংহের ত্রিশালে বেইলি ব্রিজ ভেঙে নদীতে। ছবি: আজকের পত্রিকা। ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, ‘যারা আহত হয়েছেন তাদের মধ্যে গুরুতর কেউ নেই। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। পুরোনো এই ব্রিজটি ভারী ট্রান্সফরমারের লোড নিতে না পেরে ভাঙতে পারে।’

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা উদ্ধার কার্যক্রমের পাশাপাশি যানজট নিরসনে কাজ করছি।’বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026