1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

সংসদ নির্বাচন ৩০ ডিসেম্বর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ নভেম্বর, ২০১৮
  • ২৫৩ বার দেখা হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুনরায় তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণের তারিখ ২৩ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর করা হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৯ নভেম্বরের পরিবর্তে ২৮ নভেম্বর করা হয়েছে।

সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ইভিএম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এই ঘোষণা দেন। মনোনয়নপত্র বাছাই এবং প্রত্যাহারের বিষয়টি পরবর্তীতে জানানো হবে বলে জানান তিনি।

এরআগে ৮ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি কে. এম. নুরুল হুদা। তিনি জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর। মনোনয়ন বাছাইয়ের শেষ তারিখ ২২ নভেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর। ২৩ ডিসেম্বর ভোট গ্রহণ। জাতীয় ঐক্যফ্রন্ট সংসদ ভেঙে দিয়ে মেয়াদ পূর্তির পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। সেজন্য তারা তফসিল পেছানোরও দাবি করেছিল। সোমবার ঐক্যফ্রন্টের ভোট পেছানোর দাবিতে ‘আপত্তি’ নেই বলে জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, ‘সকল দলের অংশগ্রহণ আশা করেছিলাম এবং তা হয়েছে, এজন্য দলগুলোকে অভিনন্দন জানাই। ঐক্যফ্রন্টসহ বিরোধী দলগুলো পুনঃতফসিলের আবেদন জানিয়েছিল, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা পুনঃতফসিলের সিদ্ধান্ত নিয়েছি।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026