1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত

বাজেট ২০২৩–২৪ আসছে শর্ত পূরণের বাজেট নতুন বাজেটে বাধ্য হয়েই আইএমএফের চাওয়া অনুযায়ী কিছু পদক্ষেপ রাখা হচ্ছে, থাকছে কিছু সংস্কারের ঘোষণাও।

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১৬৭ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৪৭০ কোটি মার্কিন ডলার ঋণ নেওয়ার শর্ত পূরণের প্রতিফলন থাকছে আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে। তবে ঋণের শর্ত হিসেবে আইএমএফ যা যা করতে বলেছে, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বাজেট বক্তব্যে সেগুলোর বেশির ভাগই বাস্তবায়ন করার ঘোষণা থাকবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ কথা জানা গেছে।

সরকার নিজের মতো করেই এত দিন বাজেট প্রণয়ন করে আসছিল। গত ৩০ জানুয়ারি ঋণ অনুমোদনের পর নতুন বাজেটে এখন বাধ্য হয়েই আইএমএফের চাওয়া অনুযায়ী কিছু পদক্ষেপ রাখা হচ্ছে। থাকছে কিছু সংস্কারের ঘোষণাও। তবে অর্থমন্ত্রী এসব সংস্কারের সঙ্গে আইএমএফকে জড়িয়ে কিছু বলবেন না।

আইএমএফের ঋণের একটা অংশ আসছে লেনদেনের ভারসাম্য বজায়ের সহায়তা হিসেবে। ঋণের প্রথম কিস্তি মাত্র পাওয়া গেছে। সংস্কারের পদক্ষেপ না থাকলে আটকে যাবে দ্বিতীয় কিস্তির অর্থ পাওয়া। চলমান ডলার-সংকট তখন আরও বড় আকারে দেখা দেবে। অর্থ বিভাগের কর্মকর্তারাই এসব কথা জানান।

আহসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক, পিআরআই

বাংলাদেশকে আইএমএফ খুব একটা কঠিন শর্ত দেয়নি। তবে আমার কাছে মনে হচ্ছে, সরকার ব্যর্থ হতে পারে রাজস্ব আয় বৃদ্ধি ও রিজার্ভ সংরক্ষণের দুই শর্ত পূরণে।

আহসান এইচ মনসুর, অর্থনীতিবিদ

আগামী বাজেট করা হচ্ছে ৭ লাখ ৬০ হাজার কোটি টাকার। ‘উন্নয়নের দীর্ঘ অগ্রযাত্রা পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ শীর্ষক বাজেট বক্তব্য দেবেন অর্থমন্ত্রী। এতে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ করার কথা তুলে ধরবেন তিনি।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026