1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

গরুর ভুঁড়ি পরিষ্কার করবেন যেভাবে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ২৬৮ বার দেখা হয়েছে

গরু বা খাসির ভুঁড়ি ভুনা খেতে পছন্দ করেন এমন মানুষের সংখ্যা কম নয়। অনেকেই আছেন যাদের গরম এক থালা ভাতের সঙ্গে ভুঁড়ি ভাজা বা ভুনা হলে আর কিছু দরকার হয় না। কিন্তু এই ভুঁড়ি পরিষ্কার করাটা কিছুটা কষ্টকর।

ভুঁড়ি পরিষ্কার করার জন্য যা লাগবে-

* চুন

* হলুদ গুঁড়া

* ধারালো ছুরি

* বড় বালতি বা গামলা

* বড় হাড়ি

যেভাবে পরিষ্কার করবেন-

প্রথমে ধারালো ছুরি দিয়ে ভুঁড়ি দুইভাগ করে এর ভেতরের সব ময়লা বের করে নিতে হবে। এরপর গরম পানি দিয়ে ভুঁড়ির ভেতরটা ভালো করে ধুয়ে নিতে হবে। ভুঁড়িটিকে বড় বড় টুকরা করে কেটে নিতে হবে। বালতিতে শুকনো চুন পরিমাণমতো পানি দিয়ে টুকরো করা ভুঁড়িগুলোকে ৪০/৪৫ মিনিট ভিজিয়ে রাখবেন। এমনভাবে ভেজাবেন যেন চুনের পানিতে ভুঁড়িগুলো ডুবে থাকে।

৪০-৪৫ মিনিট পরে ভুঁড়ির টুকরোগুলোকে চুন মিশ্রিত পানি থেকে তুলে ছুরি বা চামচ দিয়ে ভালোভাবে চেঁছে নিন। এতে করে খুব সহজেই ভুঁড়ি থেকে কালো অংশটুকু উঠে ভুঁড়ি সাদা হয়ে যাবে। ময়লাগুলো এরপরও পরিষ্কার না হলে আরও ১০/১৫ মিনিট চুনের পানিতে ডুবিয়ে রাখতে হবে। এতে ময়লাগুলো তুলে ফেলা যাবে সহজেই।

এই পর্যায়ে এসে একটি বড় হাঁড়িতে পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। পানি ফুটে উঠলে তাতে এক চা চামচ হলুদ গুঁড়া মিশিয়ে দিন। এবার টুকরো করা ভুঁড়িগুলোকে ১০/১৫ মিনিট সেদ্ধ করে নিন। এতে করে ভুঁড়িতে থাকা দুর্গন্ধ অনেকটাই কেটে যাবে।

সেদ্ধ করা ভুঁড়ির টুকরোগুলো গরম থাকতে থাকতেই আবারও ছুরি বা চামচ দিয়ে চেঁছে নিতে হবে। গরম অবস্থায় চাঁছলে ভুঁড়ির পেছনে লেগে থাকা চর্বি আর পর্দাগুলো অনায়াসেই উঠে যাবে। পরিষ্কার করা ভুঁড়িগুলোকে ঠান্ডা হওয়ার পর ছোট ছোট টুকরো করে রান্না করতে পারেন। চাইলে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026