1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই, যেটা বিতর্কের উর্ধ্বে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না বুধবারেই এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করছে বিমান, চুক্তি হবে রেডিসনে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শুরু ৮ অক্টোবর দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ইন্দোনেশিয়া অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৫ প্রস্তাব ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে

চোখের অ্যালার্জি দূর করতে করণীয়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮
  • ২৯০ বার দেখা হয়েছে

বায়ু দূষণ, ভাল ঘুম না হওয়া কিংবা স্বাস্থ্যগত কোন কারণে চোখের সমস্যা হতে পারে। বিশেষ করে চোখের অ্যালার্জিতে অনেকেই ভোগেন। সাধারণত পরিবেশগত কোন কারণে চোখে অ্যালার্জি হতে পারে। চোখে অ্যালার্জির সমস্যা হলে সাধারণত চোখ লাল হয়, চোখ ব্যথা করে, ময়লা বের হয়, চোখে পানি আসে, চোখের চারপাশ ফুলে যায়। চোখ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ। চোখে অ্যালার্জি হলে তা চোখের ভিতরে থাকা ঝিল্লিকে প্রভাবিত করে। আর এই ঝিল্লি চোখের সুরক্ষায় কাজ করে।

চোখে অ্যালর্জির সমস্যা হলে ঘরোয়া পদ্ধতিতে তা দূর করার বেশ কিছু পদ্ধতি রয়েছে। যেমন-

চোখে ঠাণ্ডা শেক দিতে পারেন অর্থাৎ একটা নরম কাপড়ে এক টুকরা বরফ নিয়ে আলতোভাবে চোখে চেপে ধরতে পারেন। আবার ঠাণ্ডা পানিতে কাপড়টা ভিজিয়ে চোখ মুছে ফেলতে পারেন। ঠাণ্ডা থেরাপিতে চোখের চারপাশে ফুলে যাওয়া কমে যাবে। কিছুক্ষন বিরতি দিয়ে এটা দিনে কয়েকবার করতে পারেন। সংক্রমণ এড়াতে দুই চোখে আলাদা কাপড় ব্যবহার করবেন।

চোখের অ্যালার্জি কমাতে আয়ুর্বেদিক চিকিৎসায় বিভিন্ন ওষুধি ও হারবাল ব্যবহার করা হয়। এমনই একটি প্রতিষেধক হলো ক্যামোমিল চা।এক কাপ গরম পানিতে দুটি ক্যামোমিল টি ব্যাগ ৫ মিনিট রাখুন। এরপর টি ব্যাগ দুটি ফ্রিজে রেখে দিন। চোখ ভালভাবে মুছে দুই চোখের পাতায় ঠাণ্ডা টি ব্যাগের থেরাপি দিন। ভাল ফল পেতে দিনে ৩ থেকে ৪ বার এই ক্যামোমিল টি ব্যাগের ঠাণ্ডা থেরাপি দিন। এতে থাকা অ্যান্টিব্যাকটোরিয়াল উপাদান চোখের অ্যালার্জি দূর করতে সাহায্য করবে।

হলুদ গুড়াও চোখের অ্যালার্জি সারাতে সাহায্য করে। এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান চোখের সংক্রমণ সারাতে ভূমিকা রাখে। একটি পাত্রে গরম পানি নিয়ে তাতে হলুদের গুড়া মেশান।একটা নরম কাপড় হলুদ মেশানো গরম পানিতে ভিজিয়ে আক্রান্ত চোখ বারবার মুছে ফেলুন। হলুদে থাকা ওষুধি গুণ চোখের অ্যালার্জি অনেকটা কমিয়ে দেবে। সূত্র : দ্য হেলথ সাইট

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026