1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভালের উদ্বোধন ‎সুন্দরবন থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

নির্বাচনে এসে জনপ্রিয়তা যাচাই করুন: বিএনপিকে মতিয়া চৌধুরী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ১৪৬ বার দেখা হয়েছে

নির্বাচনে অংশ নিয়ে বিএনপিকে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেন, বিএনপিকে বলবো, কিছুদিন পরে নির্বাচন, ট্রাই ইউর লাক, আসেন ভাগ্য পরীক্ষা করেন। নির্বাচনে এসে নিজেদের ভাগ্য পরীক্ষা করুন। জনপ্রিয়তা যাচাই করুন।

 

শনিবার (২২ জুলাই) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্য, হত্যা-ষড়ডন্ত্র, অপরাজনীতি ও তাণ্ডবের প্রতিবাদে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী যুবলীগ ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যৌথ ভাবে এ সমাবেশের আয়োজন করে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, বিএনপি আজও শান্তি বিনষ্ট করার জন্য নতুন করে ষড়যন্ত্র করছে। তারা নানা ভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।

বিএনপির বিদেশ নির্ভর রাজনীতির সমালোচনা করে মতিয়া চৌধুরী বলেন, মুরব্বিদের ভরসা করে লাভ নেই, কেউ জামিনদার হবে না। তারা নিজেরাই অর্থনৈতিক মন্দায় বিপর্যস্ত।

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ বক্তব্য রাখেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026