1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভালের উদ্বোধন ‎সুন্দরবন থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

নেতাকর্মীদের ঢাকায় রেখে আন্দোলন চালাবে বিএনপি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১৪৪ বার দেখা হয়েছে
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী বৃহস্পতিবার ঢাকার মহাসমাবেশে বিপুলসংখ্যক লোক জড়ো করতে চায় বিএনপি। এরপর সরকার পতনের দাবিতে রাজধানীকেন্দ্রিক টানা কর্মসূচিতে থাকতে চায় দলটি। তাই মহাসমাবেশে বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের ঢাকায় রেখে দিতে চায় তারা। এমন ভাবনা নিয়ে বিএনপি তাদের পরিকল্পনা সাজাচ্ছে বলে দলের একাধিক সূত্র জানিয়েছে।

 

বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা মনে করছেন রাজধানীতে মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও সরকারি দলের নেতাকর্মীরা পথে পথে বাধা দিতে পারেন। এ জন্য কর্মসূচির অন্তত দুই দিন আগে দূরের জেলার নেতাকর্মীদের ঢাকায় আসতে বলা হচ্ছে। দলের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, বিএনপি দ্রুত আন্দোলন জমাতে চায়। তাই অনেকটা হঠাৎ ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়েছে।

 

অতীতে ঢাকায় যত মহাসমাবেশ হয়েছে তার আগে সরকারি বাধার কারণে রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তন হয়েছে। সর্বশেষ গত ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করেও রাজনীতিতে উত্তাপ তৈরি হয়েছিল।

বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা কালের কণ্ঠকে বলেন, মহাসমাবেশ থেকে কী কর্মসূচি দেওয়া হবে তা নিয়ে নানা পর্যালোচনা হচ্ছে। দলের জ্যেষ্ঠ নেতাদের মতামত নেওয়া হচ্ছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026