1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভালের উদ্বোধন ‎সুন্দরবন থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

বিএনপি মহাসচিবের সাক্ষাৎকার সরকারই কোনো রাস্তা খোলা রাখেনি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১৫৬ বার দেখা হয়েছে

১২ জুলাই সরকারের পদত্যাগের দাবিতে ‘এক দফা’ ঘোষণা করলেন। দুই সপ্তাহের মাথায় ঢাকায় মহাসমাবেশের ডাক দিলেন। আর সোহরাওয়ার্দী উদ্যানের ‘তারুণ্যের সমাবেশ’ থেকে ২৭ জুলাই মহাসমাবেশের ব্যবধান মাত্র চার দিন। খুব কম সময়ের মধ্যে বড় কর্মসূচির মধ্যে ঢুকলেন। এর মানে কি এই, আপনারা একেবারে চূড়ান্ত পর্যায়ের আন্দোলনে গেলেন?

মির্জা ফখরুল: আসলেই তো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এক দফা দাবি যখন আমরা দিয়েছি, তখনই তো বুঝতে হবে যে আমরা একটি চূড়ান্ত আন্দোলনের দিকে যাচ্ছি। এক দফা হচ্ছে সরকারের পদত্যাগ। কেন পদত্যাগ—বেসিক্যালি এই সরকার তো অবৈধ সরকার। পঞ্চদশ সংশোধনী (সংবিধানের এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়) অবৈধভাবে উপস্থাপন করে পাস করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে যে সরকার এসেছে, সেটা অবৈধ। দ্বিতীয়ত, ২০১৮-তে কোনো নির্বাচনই হয়নি। সুতরাং কোনোমতেই এটা বৈধ সরকার হতে পারে না। সে কারণেই আমরা প্রথমেই বলেছি, এই অবৈধ সরকারকে পদত্যাগ করতে হবে। ৩ নম্বরে আমরা বলেছি, এই সংসদও বৈধ নয়, তাকেও বিলুপ্ত করতে হবে। একটা নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। এরপর আমরা বলেছি যে একটা নতুন নির্বাচন কমিশনও গঠন করতে হবে। যে কমিশন নতুন করে নির্বাচন করবে। সেই দাবির পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা এক দফা দিয়েছি। এক দফার প্রথম কথা হচ্ছে, তাদের পদত্যাগ করতে হবে। এ কারণেই আজকে এটা বলতে পারেন, আন্দোলন একটা চূড়ান্ত পর্যায়ে এসেছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026