1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভালের উদ্বোধন

জরুরি সভায় বসছে আওয়ামী লীগ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৪৮ বার দেখা হয়েছে

জরুরি সভা আহ্বান করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আজ শনিবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই যৌথসভায় আওয়ামী লীগের নির্ধারিত সংখ্যক নেতা, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।

এদিকে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন ওবায়দুল কাদের। তখন তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা পরিস্থিতি অভজার্ভ করছি।’

পাল্টাপাল্টি সমাবেশের এক দিন পর পাল্টাপাল্টি কর্মসূচির উত্তেজনার প্রেক্ষাপটে সকাল থেকে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসে জড়ো হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026