1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভালের উদ্বোধন

সারাদেশে বিএনপির প্রতিবাদ সমাবেশ আজ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের কারাদণ্ডের প্রতিবাদে আজ শুক্রবার বাদ জোহার বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি।

এর আগে বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, শুক্রবার দুপুর ২টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ইউনিট ও ঢাকা জেলা ইউনিটের আয়োজনে সমাবেশ হবে। একই সঙ্গে দলের সব মহানগর ও জেলা ইউনিট এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সমাবেশ করবে। দলের জেলা ইউনিটগুলো মহানগর ইউনিটের সঙ্গে যৌথভাবে সমাবেশ সফল করবে।

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় বুধবার (২ আগস্ট) তারেক রহমানের ৯ ও জুবায়দা রহমানকে ৩ বছর কারাদণ্ড প্রদান করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান।

ওই রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার (৩ আগস্ট) দেশজুড়ে বিক্ষোভ করে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026