1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভালের উদ্বোধন

একে অপরকে ‘চাপে’ ফেলার কৌশলে আওয়ামী লীগ ও বিএনপি আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই রাজপথের নিয়ন্ত্রণ নিয়ে নিজ নিজ কৌশলে জয়ী হতে চাইছে।

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১৩৭ বার দেখা হয়েছে

রাজনৈতিকভাবে একে অন্যকে চাপে ফেলতে নানামুখী কৌশল নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি। দুই দলেরই মূল লক্ষ্য এখন রাজপথ। বড় জমায়েতসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে ক্ষমতাসীনদের ওপর একধরনের চাপ তৈরি করতে পেরেছে বলে মনে করে বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগ বলছে, তাদের রাজনৈতিক ও প্রশাসনিক কৌশলের কাছে বিএনপি কোণঠাসা হয়ে পড়েছে।

২৯ জুলাই বিএনপির অবস্থান কর্মসূচি ব্যর্থ হয়েছে বলেও মনে করে আওয়ামী লীগ। অন্যদিকে বিএনপি বলছে, ক্ষমতাসীনেরা যে হামলা-মামলা ও ভয়ভীতি দেখানোর বাইরে যেতে পারছে না, সেটি শনিবারের অবস্থান কর্মসূচি প্রমাণ করে দিয়েছে।

আগামী নির্বাচনের আগে এক দফার আন্দোলনকে নিজেদের অস্তিত্বের লড়াই হিসেবে দেখছে বিএনপি। অন্যদিকে শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচন করা সম্ভব না হলে আওয়ামী লীগ অস্তিত্বের সংকটে পড়বে বলে দলটির নেতারা মনে করছেন। ফলে দুই পক্ষই তাদের নিজ নিজ অস্তিত্বের সংকট মোকাবিলায় অনমনীয়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026