1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোনারগাঁয়ে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়েতে ফাটল চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী তামিম হত্যা: মন্ত্রী রবিসহ ৯ জনকে মামলায় আসামি করার ‘রিভিশন’ আবেদন নাকচ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ দেশের কত জেলা ঘুরেছেন? নিজের ভাইরাল ট্রেন্ড ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের চলতি অর্থবছরেই ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান মন্ত্রী

আসন্ন আইপিইউ এসেম্বলি মিডিয়া তত্ত্বাবধান কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৩০৭ বার দেখা হয়েছে

আগামী ১-৫ এপ্রিল ঢাকায় অনুষ্ঠেয় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর ১৩৬তম এসেম্বলির মিডিয়া উপকমিটির কার্যক্রম তত্ত্বাবধান সংক্রান্ত কমিটির প্রথম সভা আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধান কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি সভায় সভাপতিত্ব করেন।
সভায় আসন্ন আইপিইউ এসেম্বলির যথাযথ প্রচার ও মিডিয়া কাভারেজ নিশ্চিতকল্পে ইতোমধ্যে গৃহীত পরিকল্পনা ও কার্যক্রমগুলোর সুষ্ঠু বাস্তবায়ন সম্পর্কে আলোচনা হয়। এসেম্বলির উদ্বোধন অনুষ্ঠানসহ পাঁচদিনব্যাপী সামগ্রিক কর্মকা-ের সফল প্রচারের লক্ষ্যে এসেম্বলি ভেন্যুতে অত্যাধুনিক মিডিয়া সেন্টার স্থাপন, প্রেস কনফারেন্স ও প্রেস ব্রিফিংয়ের আয়োজন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সচিত্র কাভারেজ ইত্যাদি বিষয়ে তত্ত্বাবধান কমিটির সদস্যগণকে অবহিত করা হয়।
সাত সদস্যবিশিষ্ট তত্ত্বাবধান কমিটির সদস্য জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ এমপি, ফজিলাতুন নেসা বাপ্পি এমপি, পংকজ নাথ এমপি সভায় অংশগ্রহণ করেন। কমিটির অপর সদস্যগণ হচ্ছেন তানভীর ইমাম এমপি, নাবিল আহমেদ এমপি এবং মৃণাল কান্তি দাস এমপি।
উল্লেখ্য, আন্তর্জাতিক এই এসেম্বলিটি বাংলাদেশে প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই এসেম্বলিতে আইপিইউভুক্ত ১৭১টি দেশের স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদ সদস্যসহ প্রায় ১৩ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন। এছাড়া জাতিসংঘ, আইপিইউয়ের সহযোগী সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণও এসেম্বলিতে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ এপ্রিল এসেম্বলি’র উদ্বোধন করবেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026