1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত

‘গণবিদায়’ করতে হবে, গণভবনে–বঙ্গভবনে পৌঁছাতে হবে: মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১৫৫ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি ঢাকা

শেখ হাসিনার সরকারকে ‘গণবিদায়’ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমাদের দফা এক, দাবি এক—এই সরকারের পদত্যাগ।’ আজ শুক্রবার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডা থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এক গণমিছিল-পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাবির উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের আর কোনো দাবি আছে?’ সবাই ‘না’ বলে জবাব দিলে তিনি স্লোগান ধরেন, ‘এক দফা এক দাবি’; নেতা-কর্মীরা সমস্বরে বলেন, ‘শেখ হাসিনা কবে যাবি।’ এবার ফখরুল বলেন, ‘তাঁকে গণবিদায় করতে হবে। ওই গণভবনে পৌঁছাতে হবে, বঙ্গভবনে পৌঁছাতে হবে।’

বেলা দুইটায় উত্তর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে এই গণমিছিল শুরু হওয়ার কথা ছিল। প্রায় পৌনে দুই ঘণ্টা পর বিকেল পৌনে চারটায় মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে গণমিছিল শুরু হয়। হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিলে অংশ নেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে মালিবাগের আবুল হোটেলের কাছে গিয়ে গণমিছিল শেষ হয়। তার আগে সুবাস্তু টাওয়ারের সামনের সড়কে এক পাশে একটি ট্রাকে মঞ্চ বানিয়ে নেতারা বক্তব্য দেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্য দেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026