1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত

কার্যনির্বাহী সংসদের বৈঠক আওয়ামী লীগের মনোনয়ন পেতে চাইলে যা ‘মানতে হবে’ আওয়ামী লীগের নেতাদের অনেকে দলের জনপ্রতিনিধিদের নামে বদনাম ছড়ান। যাঁরা এটা করবেন, তাঁদের মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়েছেন দলীয় সভাপতি।

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৫৪ বার দেখা হয়েছে

মন্ত্রী, সংসদ সদস্যসহ আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দলেরই যেসব নেতা বদনাম ছড়াচ্ছেন, তাঁদের আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না। পাশাপাশি জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বিষোদ্‌গার না করতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সতর্ক করে দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলীয় সভাপতি শেখ হাসিনা আরও বলেছেন, নেতা-কর্মীদের কাজ হচ্ছে বিএনপি-জামায়াতের দুঃশাসন ও অপকর্ম তুলে ধরা। কিন্তু তা না করে অনেকে দলের জনপ্রতিনিধিদের নামে বদনাম ছড়ান। যাঁরা এটা করবেন, তাঁদের দলীয় মনোনয়ন দেওয়া হবে না।

আরও পড়ুন

তৃণমূলকে কী বার্তা দিল আওয়ামী লীগ?

বৈঠকে উপস্থিত একাধিক সূত্র দলীয় সভাপতির এমন বক্তব্য ও নেতাদের সতর্ক করার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক সময়ে দলীয় প্রধান শেখ হাসিনা আগামী নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে কাদা–ছোড়াছুড়ি নিয়ে একাধিকবার কথা বলেছেন। মূলত আগামী নির্বাচন সামনে রেখে দলীয় ঐক্য বাড়ানো এবং বিভেদ কমানোর লক্ষ্যে একই বিষয়ে আবারও কথা বলেছেন তিনি। পাশাপাশি তিনি আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের সুফল প্রচার করতে বলেছেন।

এর আগে ৬ আগস্ট গণভবনে আওয়ামী লীগের বর্ধিত সভা হয়েছিল। ওই সভায় দলীয় সভাপতি ঘোষণা দিয়েছিলেন, যাঁরা আওয়ামী লীগের বিভিন্ন কমিটিতে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন, তাঁদের ‘ভারমুক্ত’ করা হয়েছে। আর গতকাল দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে বিভিন্ন কমিটির ভারপ্রাপ্তদের পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়ার বিষয়টি অনুমোদন করা হয়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026