1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির শহীদ আবু সাঈদ গণতান্ত্রিক আন্দোলনের সাহসী প্রতীক: ত্রাণমন্ত্রী সৌদি আরবে হুতিদের হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণার অভিযোগে ৭ জনের কারাদণ্ড, ৫ জনকে জরিমানা শান্তিতে নোবেল পেলেন নাভি পিলাই ‘সোনার ডিম’ উদ্ধার: আসামি ৫ দিনের রিমান্ডে ঢাকা মেডিকেলের সামনে অচেতন যুবককে ফেলে গেলেন দুজন, জরুরি বিভাগে মৃত্যু বিএনপি সাধারণ মানুষের দল, ধর্ম-বর্ণে কোনো ভেদাভেদ নেই : সমাজকল্যাণমন্ত্রী ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে হবে : বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বাসচাপায় একই পরিবারের ৭ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৪৪ বার দেখা হয়েছে

ভারতের রাজস্থানে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। হতাহতরা সবাই বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন এবং সেখানে পৌঁছানোর আগেই তাদের বহনকারী ভ্যানটিকে চাপা দেয় বাস।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রবিবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাজস্থানের নবগঠিত দেদওয়ানা-কুচামান জেলায় বাসের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের সাতজন নিহত এবং আরও দু’জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

রাজ্য পুলিশের ডিএসপি ধরমচাঁদ বিষ্ণোই জানিয়েছেন, দেদওয়ানা-কুচামান জেলার খুনখুনা থানার বাঁথাদি গ্রামের কাছে এই ঘটনাটি ঘটেছে। তিনি বলেন, আহত দুই যাত্রীকে বাঙ্গার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে তাদের জয়পুরে রেফার করা হয়েছে।

এনডিটিভি বলছে, দুর্ঘটনায় হতাহতরা সবাই ভ্যানে করে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সিকার থেকে নাগৌর যাচ্ছিলেন।

অবশ্য দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

সূত্র: এনডিটিভি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026