1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভালের উদ্বোধন ‎সুন্দরবন থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

অর্থনীতি মন্থর, বিনিয়োগ কমছে অর্থনীতিতে এমনিতেই চাঞ্চল্য নেই, সামনে আছে নির্বাচনকালীন অনিশ্চয়তা। ফলে গতি ফিরে পাচ্ছে না দেশের অর্থনীতি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৫০ বার দেখা হয়েছে

ডলার–সংকট কাটেনি। টাকার মানও কমছে। সরকারের আয় কম। এ কারণে সরকারকে ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে। অন্যদিকে কমেছে বেসরকারি খাতের ঋণ। সব মিলিয়ে সংকট থেকে উত্তরণের পথে নেই দেশের অর্থনীতি। অর্থনীতিতে চাঞ্চল্য নেই। আবার সামনে আছে নির্বাচনকালীন অনিশ্চয়তা। ফলে গতি ফিরে পাচ্ছে না দেশের অর্থনীতি।

অথচ বিশ্বের অনেক দেশই মূল্যস্ফীতি কমাতে সফল হয়েছে। ধীরে ধীরে হলেও অর্থনীতির উত্তরণও ঘটছে অনেক দেশে। অথচ বাংলাদেশের অর্থনীতি এখনো মন্থর হয়ে আছে। অর্থনীতির সূচকগুলোর মধ্যে রপ্তানি আয়ের দিক থেকে ভালো অবস্থানে বাংলাদেশ। প্রবাসী আয়ের প্রবৃদ্ধিতে ওঠা–নামা আছে। আমদানি কমেছে ঠিকই। একই সঙ্গে মূলধনি যন্ত্রপাতি, মধ্যবর্তী পণ্য এবং শিল্পের কাঁচামাল আমদানির ঋণপত্র (এলসি) খোলা ও তা নিষ্পত্তি করার হার কমে গেছে অনেক বেশি। অর্থাৎ উৎপাদন খাত শ্লথ হয়ে রয়েছে।

তবে সবচেয়ে বড় সমস্যায় আছে দেশের সাধারণ মানুষ। মূল্যস্ফীতি এখনো দশের কাছাকাছি। গত দুই মাসে তা কমেছে খুবই সামান্য। তবে খাদ্য সূচকে মূল্যস্ফীতি বাড়ছেই। সীমিত আয়ের মানুষ কোনো না কোনো পণ্য নিয়ে বিপাকে থেকেই যাচ্ছে। যেমন মাছ-মাংস কিনতে না পেরে যাঁরা ডিমে থিতু হয়েছিলেন, তাঁদের অনেকের কাছেই এই পণ্যটিও নাগালের বাইরে যাচ্ছে। চালের দাম তো বাড়তি আছেই।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026