1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত

১৫ আগস্ট টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৫৯ বার দেখা হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস আগামীকাল মঙ্গলবার। এ দিন রাষ্ট্রীয় কর্মসূচিতে যোগ দিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গোপালগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী সড়ক পথে পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় পৌঁছাবেন। সেখানে পৌঁছে প্রথমে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। এসময় তিন বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেবেন। পরে ’৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবার সব সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে পবিত্র ফাতেহা পাঠ এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

দোয়া ও মোনাজাত শেষে দলীয় সভাপতি হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন সরকার প্রধান। পরে সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে আয়োজিত দোয়া ও মোনাজাতে অংশ নেবেন। এরপর প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।

আরও পড়ুন: জাতীয় শোক দিবস উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

পরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য সমাধি সৌধ কমপ্লেক্স উন্মুক্ত করে দেওয়া হবে।

ইতিমধ্যে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সের সব প্রস্তুতি শেষ হয়েছে। কমপ্লেক্সের মূলস্তম্ভ সহ বঙ্গবন্ধু কমপ্লেক্স ধোয়া-মোছা সহ শোভাবর্ধন করা হয়েছে। শোকের আবহ সৃষ্টি করতে টুঙ্গিপাড়ায় প্রতিটি মোড়ে মোড়ে কালো কাপড় দিয়ে বানানো হয়েছে তোরণ। টাঙানো হয়েছে ব্যানার ফেস্টুনসহ কালো পতাকা।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম গণমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রীর এ সফরকে সুষ্ঠু ও সুন্দর করার জন্য সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’

গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আল বেলী আফিফা বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পোশাকে ও সাদা পোশাকে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026