1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির শহীদ আবু সাঈদ গণতান্ত্রিক আন্দোলনের সাহসী প্রতীক: ত্রাণমন্ত্রী সৌদি আরবে হুতিদের হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণার অভিযোগে ৭ জনের কারাদণ্ড, ৫ জনকে জরিমানা শান্তিতে নোবেল পেলেন নাভি পিলাই ‘সোনার ডিম’ উদ্ধার: আসামি ৫ দিনের রিমান্ডে ঢাকা মেডিকেলের সামনে অচেতন যুবককে ফেলে গেলেন দুজন, জরুরি বিভাগে মৃত্যু বিএনপি সাধারণ মানুষের দল, ধর্ম-বর্ণে কোনো ভেদাভেদ নেই : সমাজকল্যাণমন্ত্রী ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে হবে : বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

ইথিওপিয়ায় বিমান হামলা, নিহত ২৬।

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১৫০ বার দেখা হয়েছে

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় আমহারা অঞ্চলে বিমান হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৬ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি ও রয়টার্স।

বিবিসি ও রয়টার্স বলছে, ইথিওপিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ফিনোট সেলাম শহরে সরকারি বাহিনী এবং একটি স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীর মধ্যে ব্যাপক লড়াইয়ের মধ্যেই এই হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয় এবং ৫০ জন আহত হয়।

আহতরা স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছে। স্থানীয় সময় সোমবার এক হাসপাতালের কর্মকর্তা বলেছেন, একটি রাষ্ট্র-নিযুক্ত অধিকার গোষ্ঠী, এই মাসে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বেসামরিকদের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ চালাচ্ছে। হামলার পর হতাহত যেসব মানুষ হাসপাতালে এসেছিলেন তারা সাধারণ বেসামরিক পোশাক বা দিনটির ঐতিহ্যবাহী পোশাক পরেছিলেন।

ফিনোট সেলাম শহরের এক হাসপাতালের কর্মকর্তা জানান, এই হামলাকে এই অঞ্চলের সবচেয়ে মারাত্মক হামলা বলে মনে করা হচ্ছে।

দেশটির সরকারি ফেডারেল বাহিনী গত সপ্তাহের শেষের দিকে আমহারার বেশিরভাগ প্রধান শহর থেকে ফ্যানো মিলিশিয়ানদের বিতারিত করতে সক্ষম হয়েছিল। কিন্তু এই অঞ্চলের অন্যান্য অংশে সংঘর্ষ অব্যাহত রয়েছে। ইথিওপিয়ান মানবাধিকার কমিশন (ইএইচআরসি) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। পূর্ব আফ্রিকার এই দেশটির ওই অঞ্চলে আধাসামরিক বাহিনী ফ্যানোর বিরুদ্ধে লড়াই করছে সেনাবাহিনী।

ইএইচআরসি আরো বলেছে, বিক্ষোভকারীদের হত্যা, পুলিশ স্টেশন এবং কারাগার থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট করা এবং আমহারা আঞ্চলিক প্রশাসনের কর্মকর্তাদের হামলার লক্ষ্যবস্তু করার মতো বিষয়গুলো নথিভুক্ত করেছে তারা। মানবাধিকার আইনের সকল ধরনের লঙ্ঘন অবিলম্বে বন্ধ করার জন্য ‘বিরোধপূর্ণ পক্ষগুলোর প্রতি’ আহ্বান জানায় ইএইচআরসি। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের সরকার গত ৪ আগস্ট আমহারা অঞ্চলজুড়ে ছয় মাসের জরুরি অবস্থা জারি করে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026