1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত

এমপিদের পরিবারে প্রার্থীর ছড়াছড়ি স্ত্রী ভাই শ্যালক ভাতিজা ভাগিনা ভগ্নিপতি বেয়াই পেতে চান নৌকা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১৩৯ বার দেখা হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বর্তমান এমপিদের পারিবারিক প্রার্থীর ছড়াছড়ি লক্ষ্য করা যাচ্ছে। গণসংযোগও করে চলেছেন তারা। বর্তমান সংসদে সরাসরি নির্বাচিত ৩০০ আসনের মধ্যে ২৬২ জন এমপি আওয়ামী লীগের। বাকি ৩৮টি আসনের এমপি জাতীয় পার্টি, গণফোরাম, বিকল্পধারা, ওয়ার্কার্স পার্টি, জাসদ, জেপি, তরিকত ফেডারেশন এবং স্বতন্ত্র থেকে নির্বাচিত।

আওয়ামী লীগের ২৬২ এমপির মধ্যে এখন পর্যন্ত পারিবারিক প্রার্থী পাওয়া গেছে ৩৪ জন এমপির। বয়োবৃদ্ধ কেউ কেউ মনোনয়ন হারানোর ভয়ে পারিবারিক ‘ডামি’ ক্যান্ডিডেট রাখছেন। আবার কেউ কেউ জীবদ্দশায় রেখে যেতে চান উত্তরসূরি। স্বজনদের মধ্যে রয়েছেন স্ত্রী ২, মেয়ে ৪, স্বামী ২, ছেলে ১৫, ভাই ৯, বোন ৪, ভাগিনা ১, চাচি ১, ছেলের বউ ১, ভগ্নিপতি এক এবং ভাতিজা দুজন। এদের কেউ কেউ আন্তরিকভাবেই নৌকা প্রতীক পেতে চান। আবার কেউ কেউ নিজেদের আধিপত্য বজায় রাখতে ডামি ক্যান্ডিডেটও।

অবশ্য আওয়ামী লীগের নীতিনির্ধারণী ফোরামের একাধিক নেতা বলেছেন, এমপিদের পরিবারের সদস্যরা যদি যোগ্য হন, তাহলে আপত্তি নেই। কিন্তু যদি আধিপত্য, বা প্রতিপত্তি ধরে রাখতে অযোগ্য ছেলে-মেয়েকে দিয়ে মনোনয়ন চান তাহলে সমস্যা। এটা রাজনৈতিক দৈন্য।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026