1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির শহীদ আবু সাঈদ গণতান্ত্রিক আন্দোলনের সাহসী প্রতীক: ত্রাণমন্ত্রী সৌদি আরবে হুতিদের হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণার অভিযোগে ৭ জনের কারাদণ্ড, ৫ জনকে জরিমানা শান্তিতে নোবেল পেলেন নাভি পিলাই ‘সোনার ডিম’ উদ্ধার: আসামি ৫ দিনের রিমান্ডে ঢাকা মেডিকেলের সামনে অচেতন যুবককে ফেলে গেলেন দুজন, জরুরি বিভাগে মৃত্যু বিএনপি সাধারণ মানুষের দল, ধর্ম-বর্ণে কোনো ভেদাভেদ নেই : সমাজকল্যাণমন্ত্রী ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে হবে : বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

মিয়ানমারে খনি ধসে ২৫ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১২৮ বার দেখা হয়েছে

মিয়ানমারের একটি প্রত্যন্ত অঞ্চলে অনিয়ন্ত্রিত জেড খনিতে ভূমিধসে ২৫ জনের মৃত্যু হয়েছে এবং ১৪ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা এসব লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার দেশটির জরুরি বিভাগের কর্মীরা এ কথা জানিয়েছেন।

 

সাম্প্রতিক দিনগুলোতে মিয়ানমারে প্রবল বর্ষণে বন্যা দেখা দিয়েছে এবং দেশটির উত্তরাঞ্চলীয় কাচিনের হাপাকান্ট শহরের বাইরে রোববার ভূমিধসের ঘটনা ঘটেছে।

মিয়ানমারের জেড খনি একটি লাভজনক ব্যবসা হলেও অনিয়ন্ত্রিত এ শিল্প খাতে দুর্ঘটনায় বারবার শ্রমিকের মৃত্যু ঘটতে দেখা যাচ্ছে। ২০২০ সালে এক ভূমিধসের পর একই এলাকায় ১৭০ জনেরও বেশি মানুষ প্রাণ হারায়।

মঙ্গলবার এক উদ্ধারকর্মী এএফপি’কে বলেন, ‘আমরা আজ মোট ২৫ জনের লাশ উদ্ধার করেছি।’

তিনি আরো বলেন, সেখানে ভূমিধসের ঘটনায় এখনো ১৪ জন নিখোঁজ রয়েছেন এবং তাদেরকে উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

জানা গেছে, লাশ খুঁজে পেতে উদ্ধারকর্মীদের মাটি খনন করতে হয়েছিল এবং কয়েকটি লাশ খনিতে জমে থাকা পানিতে ভাসছিল।
সূত্র : বাসস

 

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026