1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা বিশ্বে মানবাধিকার আইনের অগ্রদূত: নোবেলজয়ী নাভি পিল্লাইয়ের জীবনগাথা নাভি পিল্লাই: বর্ণবৈষম্যবিরোধী লড়াই থেকে আন্তর্জাতিক ন্যায়বিচারের অগ্রপথিক প্রথম দিন শেষে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩১৭ রান মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই : প্রধানমন্ত্রী আজ বিশ্ব ডাক দিবস ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ফের রমিজউদ্দিন-মাজম মানব পাচার নির্মূলে মানদণ্ড পুরোপুরি পূরণ করতে পারেনি বাংলাদেশ: যুক্তরাষ্ট্র ৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মাদক নির্মূলে সামাজিক পরিবর্তনও জরুরি : ববি হাজ্জাজ

পশ্চিমবঙ্গে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১০ ছাড়াবে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১৩৩ বার দেখা হয়েছে

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছে। এতে মৃতের সংখ্যা ১০ পেরিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সংখ্যা আরো বাড়তেও পারে। আজ রবিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে জেলার বারাসাত লাগোয়া দত্তপুকুর থানার অন্তর্গত নীলগঞ্জ গ্রামের একটি কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ভারতের জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার বলছে, বেআইনি বাজি কারখানার বিস্ফোরণের আঘাত এতটাই প্রবল ছিল যে ওই সময় কারখানায় কর্মরত শ্রমিকদের দেহাংশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আশপাশে। যে বাড়িতে বাজি তৈরি হতো, সেই বাড়িটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভেঙে পড়েছে ছাদ। বাড়ির কংক্রিটের পিলারও ভেঙে পড়েছে।

তার নিচে অনেকেই আটকে পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয়দের একাংশের দাবি, মৃত্যু হয়েছে কমপক্ষে তিনজনের। আশপাশেও ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে ছিন্নভিন্ন দেহাংশ। কোথাও গাছের ডালে, আবার কোথাও টালির চালে মৃতদের দেহাংশ ঝুলতে দেখা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত এক স্থানীয় বাসিন্দার দাবি, বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃতের সংখ্যা ১০ পেরিয়ে যেতে পারে বলে আশঙ্কা তাঁর।
টাইমস অব ইন্ডিয়া বলছে, এই ঘটনায় এখন পর্যন্ত আটজন মারা গেছে। এই ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026